বৃহস্পতিবার, ১১:২৩ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সীমিত সম্পদের মধ্যে মানুষকে স্বস্তি দিতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ

শামীম-তানিয়ার ছবি ভাইরাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত

ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টির বিয়ের বিয়ের গুঞ্জনে ব্যস্ত নেটিজেনরা। সম্প্রতি দুজনের একটি ভাইরাল ছবি গুঞ্জনকে উষ্কে দিয়েছে। ছবিটিতে শামীম ও বৃষ্টি বিয়ের পোশাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শামীম একটি ফেসবুকে ছবিটিপোস্ট করেছেন। এরপর থেকে বাতাসে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের খবরটি।

শামীম তার পোস্টে কোনো ক্যাপশন না থাকায় অনেকেই ধরে নেন, এ দুই তারকা বিয়ে করেছেন।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিয়ের শুভেচ্ছা জানাতে শুরু করেন।

তবে বিয়ের খবর দ্রুত ভাইরাল হতে শুরু করলে সে পোস্টের কমেন্ট বক্সে নিজের মতামত জানান শামীম।  তিনি বলেন, ‘অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি। চিয়ারস।’

অভিনয় ক্যারিয়ারে একসঙ্গে জুটি গড়ে অসংখ্য নাটকে কাজ করেছেন শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি। ব্যক্তিগত জীবনে তারা একে অন্যের ভালো বন্ধু।

অনেকদিন থেকেই অভিনেত্রী অহনার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল শামীমের। অন্যদিকে অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তানিয়া বৃষ্টির।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com