শনিবার, ১০:৪৮ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১২ শিক্ষার্থীর প্রাণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পঠিত

ব্রাজিলের সাও পাওলো রাজ্যের রিবেইরাও প্রেতো শহরে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।

আজ শনিবার সিবিএস নিউজ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাসটি ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করছিল, যা ইউনিফ্রান নামেও পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্থা তাদের ইনস্টাগ্রাম পেজে একটি বিবৃতি প্রকাশ করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে।

দমকল বাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, তারা দুর্ঘটনাস্থল থেকে ৩১ জনকে উদ্ধার করেছে, এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এপির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com