বৃহস্পতিবার, ০৪:৫৩ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

নির্বাচন বাঁচিয়ে রাখতে না পারলে রাজনীতি উধাও হয়ে যাবে : সিইসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৯৪ বার পঠিত

নির্বাচন বাঁচিয়ে রাখতে না পারলে রাজনীতি উধাও হয়ে যাবে। তাই কমিশন চায় সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, কমিশন চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক, যদিও তারা সবসময় অবাধ ও সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দেয় না।

মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) ভবনে বিকল্প ধারা বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হলে তার মানে এই নয় যে ভোট চুরি হবে না। তবে সব দলের অংশগ্রহণ ভারসাম্য তৈরি করে।’

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন করা কঠিন কাজ। এর জন্য প্রয়োজন সকলের আন্তরিক সহযোগিতা, তিনি যোগ করেন।

‘আমরা বারবার অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছি। নির্বাচন যখন অংশগ্রহণমূলক হয়, তখন মানুষের ধারণার পরিবর্তন হয়। তবে অংশগ্রহণের অর্থ এই নয় যে কোনো অবিচার বা ভোট চুরি হবে না,’ বলেন তিনি।

তিনি বলেন, ইসি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চায়। আমরা নির্বাচন কমিশনের কাছে অবশ্যই এটাই চাই।

তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশন যে দায়িত্ব পালন করবে সেদিকে আপনাকে নজর রাখতে হবে। যদি আমরা কিছু ভুল করে থাকি, আমরা আন্তরিকভাবে আশা করি আপনারা অবিলম্বে এটি খুঁজে বের করতে দ্বিধা বোধ করবেন না।’

তিনি বলেন, ‘আমরা অবশ্যই আপনাদের মন্তব্য বিবেচনা করব। নির্বাচন যতটা সম্ভব শান্তিপূর্ণ করাই আমাদের লক্ষ্য। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আমরা সকলের সহযোগিতা ও সমর্থন চাই।’

মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে বিকল্প ধারা বাংলাদেশের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেয়।

এ সময় চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com