শনিবার, ১১:২৬ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

শনিবার ৬ ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেবে হামাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পঠিত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মঙ্গলবার জানিয়েছে, তারা ইসরাইলের সাথে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির আওতায় এ সপ্তাহে ছয়জন জীবিত ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেবে এবং চারজন পণবন্দীর লাশ হস্তান্তর করবে।

হামাসের শীর্ষ নেতা খলিল আল-হায়া রেকর্ড করা এক বক্তৃতায় বলেন, ‘গাজা চুক্তির প্রথম ধাপের আওতায় শনিবার বাকি ছয়জন জীবিত ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেয়ার ব্যাপারে হামাস সম্মত হয়েছে।’

তিনি শনিবার নির্ধারিত ছয় পণবন্দীর মধ্যে হিশাম আল-সায়েদ ও আভেরা মেঙ্গিস্তু নাম উল্লেখ করেন।

এছাড়াও বৃহস্পতিবার চারজন ইসরাইলি বন্দীর লাশও হস্তান্তর করবে হামাস। এর মধ্যে বিবাস পরিবারের সদস্যরাও রয়েছেন।

তিনি আরো বলেন, ‘চুক্তির আওতায় ইসরাইল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে।’

হায়া বলেন, গাজা চুক্তির প্রথম ধাপের অধীনে সম্মত হওয়া অনুযায়ী, হামাস আগামী সপ্তাহে আরো ইসরাইলি পণবন্দীদের লাশ হস্তান্তর করবে।

আগামী সপ্তাহে মুক্তির ফলে গাজা চুক্তির প্রথম পর্যায়ে হামাস থেকে মুক্তিপ্রাপ্ত ইসরাইলি পণবন্দীর সংখ্যা ৩৩ জনে দাঁড়াবে। এর মধ্যে ১৯ জনকে এখন পর্যন্ত মুক্তি দেয়া হয়েছে। আটজন মারা গেছেন। বাকী ছয়জনকে আগামী শনিবার মুক্তি পাচ্ছেন।

এদিকে ইসরাইলি কারাগার থেকে মোট এক হাজার ১৩৫ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। ইসরাইল এ সপ্তাহে আরো ৫০২ জন বন্দীকে মুক্তি দেবে বলে জানা গেছে।

হায়া এই পদক্ষেপগুলোকে হামাসের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সাফল্যের জন্য অব্যাহত প্রচেষ্টার একটি অংশ হিসেবে বর্ণনা করেন। সেই সাথে তিনি জানান, মধ্যস্থতা প্রচেষ্টার মাধ্যমে চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশের পথ প্রশস্ত করেছে হামাস।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com