শনিবার, ১১:২৪ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ফের ৯ দেশ থেকে ৪৭ পাকিস্তানি বিতাড়িত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ বার পঠিত

একদিন পর ফের সৌদি আরব, আজারবাইজানসহ নয়দেশ থেকে অন্তত ৪৭ জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। অভিবাসন সূত্রের বরাত দিয়ে সোমবার এই তথ্য জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, মাদক পাচারের অভিযোগে নতুন করে ছয়জন পাকিস্তানিকে বহিষ্কার করেছে সৌদি। এ ছাড়া চারজন পাকিস্তানিকে ‘বিরক্তিকর’ উল্লেখ করে তাদের দেশ থেকে বের করে দিয়েছে আজারবাইজান।

অবৈধভাবে মালয়েশিয়া ও ইরাকে অনুপ্রবেশের চেষ্টাকালে চারজনকে বিতাড়িত করা হয়েছে। সেইসঙ্গে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে থেকেও দুইজন পাকিস্তানিকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে যাওয়ার প্রাক্বালে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর বিমান থেকে ৩০ পাকিস্তানিকে নামানো হয়েছে।

এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত দুইদিনে ১১ দেশ থেকে অন্তত ১৭০ পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে।

অভিবাসন সূত্রের বরাত দিয়ে গতকাল জিও নিউজ জানায়, কালোতালিকাভুক্ত, ভিক্ষাবৃত্তি, মাদক কারবার, অবৈধভাবে বসবাসসহ বিভিন্ন কারণে নতুন করে সৌদি আরব থেকে ৯৪ জন পাকিস্তানিকে বের করে দেওয়া হয়।

এ ছাড়া ওমান থেকে তিনজন, থাইল্যান্ড থেকে একজন, ইরান থেকে নয়জন, যুক্তরাজ্য ও সাইপ্রাস থেকে একজন, ইন্দোনেশিয়া থেকে চারজন, মৌরিতানিয়া থেকে পাঁচজন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে কাতার থেকে দুইজন এবং তানজানিয়া থেকে একজন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে।

অবৈধ কাজে সম্পৃক্ততা ও আইন লঙ্ঘনের দায়ে জেল খাটার পর গত দুইদিনে ৩৯ পাকিস্তানিকে বিতাড়িত করেছে সংযুক্ত আরব আমিরাত।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ১২ দেশ থেকে ১৩১ জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়। তাদের বিরুদ্ধেও মাদক কারবার, অবৈধভাবে অনুপ্রবেশসহ নানা অভিযোগ ছিল। এ ছাড়া গত ২ ফেব্রুয়ারি সৌদি আরব ১০ জন পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করেছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় দেশগুলো থেকে শত শত পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। তাদের কাছে বৈধ নথি না থাকাসহ ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com