বৃহস্পতিবার, ০৫:০৪ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মেসি নেইমার এমবাপ্পেদের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৮৮ বার পঠিত

জাপান সফরে নিজেদের শেষ ম্যাচে গোল উৎসব করল পিএসজি। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে একসঙ্গে জ্বলে উঠলেন। গোল করেছেন তিন তারকাই।

সোমবার প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে প্রীতি ম্যাচে গাম্বা ওসাকাকে ৬-২ গোলে হারিয়েছে পিএসজি। জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। মেসি ও এমবাপ্পে করেছেন একটি করে গোল। বাকি দুই গোলদাতা পাবলো সারাবিয়া ও নুনো মেন্দেস।

এদিন দাপুটে ফুটবলে প্রথমার্ধেই চার গোল করে প্যারিসের ক্লাবটি। ম্যাচের ২৮তম মিনিটে মেসির শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি শটে বল জালে জড়ান সারাবিয়া। চার মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন নেইমার।

তবে ৩৪তম মিনিটে ব্যবধান কমান গাম্বা ওসাকার কেইসুকে। কিন্তু ৩৭তম মিনিটে মেন্দেস স্কোরলাইন ৩-১ করার পর বিরতির আগেই নেইমারের অ্যাসিস্ট থেকে ব্যবধান আরও বাড়ান মেসি।

দ্বিতীয়ার্ধে নেইমার তার দ্বিতীয় গোল করার পর ওসাকা স্কোরলাইন করে ৫-২। ৮৬তম মিনিটে পিএসজির শেষ গোলটি করেন এমবাপে।

জাপান সফরে তিন ম্যাচেই জয় পেল পিএসজি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com