শনিবার, ১১:২৪ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যা, ৫ বাংলাদেশি গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ বার পঠিত

মালয়েশিয়ায় এক বাংলাদেশি প্রবাসীকে হত্যা মামলায় পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নারীও রয়েছেন বলে মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামার প্রতিবেদনে জানা যায়।

দেশটির শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বার্তা সংস্থা বারনামাকে জানান, প্রধান সন্দেহভাজনসহ ৩৩ থেকে ৫৩ বছর বয়সী পাঁচ ব্যক্তিকে গতকাল শনিবার দুপুর ১টা ৪৯ মিনিটে একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়। একই দিন সকাল ৮টা ২৬ মিনিটে পুলিশের কাছে আসা একটি কলের মাধ্যমে সংবাদ পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এদিকে ওই ফোন কলেই মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণের খবর জানানো হয়েছিল।

পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর পুলিশ এবং শাহ আলম হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। দোকানের সামনে পড়ে থাকা ওই ব্যক্তির মরদেহ পরীক্ষা করে মেডিকেল অফিসার নিশ্চিত করেছেন, ধারালো অস্ত্র দিয়ে মাথা, শরীর এবং হাতে একাধিক আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক। তিনি মুদি দোকানে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।’

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইকবাল আরও বলেন, ‘ওই সুপারভাইজার এবং তার এক কর্মচারীর মধ্যে বেতন দিতে দেরি হওয়া নিয়ে মুদি দোকানের ভেতরেই বাগ্বিতণ্ডা হচ্ছিল। একটা সময় তা হাতাহাতির পর্যায় গেলে সুপারভাইজারকে মাংস কাটার ছুরি দিয়ে আক্রমণ করা হয়। ওই কর্মচারী সুপারভাইজারকে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকেন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন।’

এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের পূর্বে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড নেই। মাদক পরীক্ষাতেও তদের ফলাফল নেগেটিভ এসেছে।

সন্দেহভাজনদের আজ রবিবার থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে। মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ধারা ৩০২ (হত্যা) অনুযায়ী তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com