সোমবার, ০৪:১৬ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধরের অভিযোগ, বাবাকে পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি গৌরনদীর আবুল হোসেন মিয়ার কন্যা রিঙ্কুর নিউইয়র্কে পদোন্নতি খুলনার শীর্ষ সন্ত্রাসী শুটার আরমান গ্রেপ্তার, গুলিসহ ৩টি অস্ত্র উদ্ধার ওয়ান ইলেভেন কুশীলবদের দিকে পুলিশের চোখ সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে: রাষ্ট্রপতি স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু, মৃত্যু সনদে পুরুষের নাম গৌরনদীর লিজার মৃত্যু ঘিরে নানা প্রশ্ন, হাসপাতালের বক্তব্য নিয়ে ধোঁয়াশা  গুমের নতুন আইনে বিচারিক পরিধি বাড়ল ইরানবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে যে পাঁচ আমল ব্যক্তিত্ব গঠনে সহায়ক

পূবালী ব্যাংকে এসএসসি পাসে চাকরি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৪০০ বার পঠিত

পূবালী ব্যাংক জনবল নিচ্ছে এসএসসি পাসে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকটি টেকনিশিয়ান (এয়ার কুলার) পদে একজনকে নিয়োগ দেবে। ১ বছর সন্তোষজনক চাকরি করার পর বিধি অনুযায়ী ব্যাংকের নিয়মিত চাকরিতে স্থায়ী করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
১. এসএসসি বা সমমান পাস।
২. যে কোনও টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট/সেন্টার থেকে ইলেক্ট্রিক্যাল/রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং-এ ৬ মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট পাস।
৩. সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ এয়ার কুলার অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং ত্রুটি নির্ণয় ও মেরামতের ধারণা থাকতে হবে।

বেতন স্কেল: ১১,৭৫০-৭০০- এবং অন্যান্য সুবিধাসহ মোট বেতন ২৯,২৫০ টাকা।
বয়সসীমা: ৩০ জুন ২০২২ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক, পূবালী ব্যাংক লিমিটেড, মানব সম্পদ বিভাগ, প্রধান কার্যালয়, ২৬ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ২১ আগস্ট ২০২২

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com