শনিবার, ০১:৫৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এবার সাইনবোর্ডে ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়?’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০২ বার পঠিত

সিলেটের গোলাপগঞ্জের একটি ডিজিটাল সাইনবোর্ডে এবার হঠাৎ ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’ গতকাল বুধবার রাতেভেসে ওঠা এই লেখার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ নিয়ে সিলেটে তোলপাড় শুরু হয়েছে। তবে এর সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি।

ভিডিওতে দেখা যায়, গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার। সেখানে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে, ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘মার্কেটের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মার্কেটটি বন্ধ পেয়েছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com