রবিবার, ১২:০০ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ বার পঠিত

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন।

মঙ্গলবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি ব্যাংকের বাইরে শরীরে বিস্ফোরক বেঁধে রাখা এক ব্যক্তি এ বিস্ফোরণ ঘটিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, কুন্দুজ প্রদেশের কাবুল ব্যাংক শাখার কাছে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণটি ঘটে। এতে ব্যাংকের নিরাপত্তারক্ষী, বেসামরিক নাগরিক এবং আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান শাসক গোষ্ঠীর সদস্যসহ চারজন নিহত হন।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র জুম্মা উদ্দিন খাকাসর বলেন, হামলায় সাতজন আহত হন। তবে এ হামলার পিছনে কারা আছে সে সম্পর্কে তিনি কিছু জানাননি।

এছাড়া এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, তালেবান ২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই ইসলামিক স্টেটের আফগান শাখা তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com