শনিবার, ১১:৫৯ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

মেক্সিকোয় বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৪৮ জন যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। তাবাসকো রাজ্য সরকার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় ভোরে ছোট শহর এসকারসেগার কাছে দুর্ঘটনাটি ঘটে। রাজ্য সরকার জানিয়েছে, এখনো উদ্ধারকাজ চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেইলার ট্রাকের সংঘর্ষের পর ৩৮ জন মারা যান। বাসটির দুই চালক এবং ট্রাকটির চালকও নিহত হয়েছেন। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।

রয়টার্সের ছবিগুলোতে দেখা গেছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। শুধু এর ধাতুর কাঠামোটি রয়েছে। ট্যুরস অ্যাকোস্তা জানিয়েছে, বাসটি কানকুন থেকে তাবাসকো যাচ্ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক তাবাসকোর নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত শুধু ১৮টি খুলি নিশ্চিত করা গেছে, আরও অনেক বেশি নিখোঁজ রয়েছে।

ফেসবুকে করা এক পোস্টে ট্যুরস অ্যাকোস্তা ‘যা ঘটেছে তার জন্য (তারা) গভীরভাবে দুঃখিত’ বলে জানিয়েছে। প্রকৃতপক্ষে কী ঘটেছে আর বাসটি গতি সীমা মেনে চালানো হচ্ছিল কি না, তা বের করতে কর্তৃপক্ষের সঙ্গে তারাও কাজ করছে বলে জানিয়েছে।

তাবাসকো রাজ্য সরকার জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com