শনিবার, ১১:৫৯ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

পায়ে শেকল পড়িয়ে ভারতীয়দের ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০ বার পঠিত

অবৈধ ভারতীয় অভিবাসীদের পায়ে শেকল পড়িয়ে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।গতকাল বুধবার একটি সামরিক বিমানে করে ভারতীয়দের পাঞ্জাবে পৌঁছে দিয়েছে মার্কিন প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রথম দফায় পাঠানো হয়েছে ১০৪ জন ভারতীয়কে। তারা সেখানে অবৈধভাবে বসবাস করছিলেন। এদের মধ্যে পাঞ্জাব, গুজরাট এবং মহারাষ্ট্রের বাসিন্দারা রয়েছেন। গতকাল বুধবার বিকেলে পাঞ্জাবের অমৃতসরে এসব অবৈধ অভিবাসীদের নিয়ে নামে যুক্তরাষ্ট্রের সি-১৭ বিমান।

অমৃতসর বিমানবন্দরে নামার পর তাদের বাঁধন খোলা হয়। এর পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। অবৈধবাসীরা অতীতে কোনো অপরাধমূলক কাজ করেছিলেন কি না, তা খতিয়ে দেখার জন্য বিমানবন্দরের টার্মিনাল ভবনের ভেতরে মোতায়েন ছিলেন পাঞ্জাব পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। কোনো সংবাদমাধ্যম কাছে যেতে পারেনি। বিমানবন্দর থেকে গাড়িতে করে তাদের বের করে আনার সময়ও কাছে যেতে দেওয়া হয়নি কাউকে।

হাতে হাতকড়া, পায়ে শিকল পরানো অবস্থায় ভারতীয়দের বিমানে তোলার ভিডিও পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল বিভাগের প্রধান মাইকেল ডব্লিউ ব্যাঙ্কস। তার বক্তব্য, ‘ ‘ভারতের বেআইনি এলিয়েনদের ফেরত পাঠাতে সফল হলো বর্ডার প্যাট্রোল। সামরিক বিমান ব্যবহার করে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দূরত্বে অভিবাসী ফেরত পাঠানো হয়েছে। বেআইনি ভাবে প্রবেশ করলে, ফেরত পাঠানো হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com