বৃহস্পতিবার, ১১:১৯ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

স্বপ্নপূরণে যুক্তরাজ্যে নুসরাত ফারিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

দুই বাংলার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। অভিনয়ের বাইরে পড়াশোনাও বেশ মনোযোগী এই গ্ল্যামার গার্ল। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে অভিনয় থেকে বিরতি নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলরস অব ল’ করেছিলেন। এবার ব্যারিস্টারি পড়তে যাচ্ছেন যুক্তরাজ্যে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে রওনা দেবেন এই নায়িকা।

নুসরাত ফারিয়া বলেন, অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই। এবার বার অ্যাট ল’ পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই। অভিনয় ছেড়ে আইন পেশায় যোগ দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তার ভাষ্য, আগে ডিগ্রি অর্জন করি। উত্তর সময়ই দেবে।

ক্যারিয়ারের শুরুতে উপস্থাপিকা হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন নুসরাত ফারিয়া। এরপর মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘আশিকী’। যৌথ প্রযোজনার ওই সিনেমায় নুসরাত ফারিয়া জুটি বাঁধেন কলকাতার অঙ্কুশের সঙ্গে। এরপর তিনি দুই বাংলাতেই জনপ্রিয়তা পেয়েছেন।

দেখতে দেখতে শোবিজে ১০ বছর পূর্ণ হয়েছে তার। এ সময় ‘বাদশা দ্য ডন’, ‘হিরো ৪২০’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাত তেরি কি’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘বস টু’, ‘শাহেনশাহ’সহ বিগ বাজেটের বেশ কিছু সিনেমায় অভিনয় করেন।

বর্তমানে জাজ মাল্টিমিডিয়ার ‘জ¦ীন থ্রি’ সিনেমায় কাজ করছেন নুসরাত ফারিয়া। জ¦ীন টুর মতো জ¦ীন থ্রির পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান রোমান। যদিও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর কোন কোন শিল্পী অভিনয় করছেন তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই সিনেমা দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে।

২০২৫ সাল নিয়ে প্রত্যাশার কথা আগেই জানিয়েছিলেন ফারিয়া। গণমাধ্যমকে তিনি বলেন, ‘নতুন বছর শুরু হচ্ছে সিনেমা দিয়ে। এ বছর আমার সিনেমা ক্যারিয়ারের

১০ বছর পূর্ণ হবে। ২০১৫ সালে আমার প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল। আনন্দের বিষয় হচ্ছে, যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমার শুরু হয়েছিল, তাদের সঙ্গে আবারও কাজ করছি। সিনেমার পাশাপাশি একাধিক গানও আসবে। মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। একটি ফুয়াদ ভাইয়ের সংগীতে, আরেকটি মুজার সঙ্গে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com