বুধবার, ১০:৫৫ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

স্ত্রীর পরকিয়া প্রেমিককে মাটিতে পুঁতে হত্যাচেষ্টা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটভাটা শ্রমিক ফরহাদ মণ্ডল তার স্ত্রীর পরকিয়া প্রেমিক আলম শেখ (৪৫) না‌মে এক ব্যবসায়ী‌কে ডে‌কে এনে হাত-পা বেঁধে মা‌টিতে পুঁতে হত্যাচেষ্টার সময় চারজনকে হাতেনাতে ধরে গণপিটুনি দি‌য়ে পু‌লি‌শে হস্তান্তর ক‌রে‌ছে এলাকাবাসী।

আজ বুধবার বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আলম শেখ ময়মন‌সিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সে‌লিম শে‌খের ছেলে।

আটক ব্যক্তিরা হ‌লেন, ঠাকুরগাঁও জেলার সদর থানার হ‌রেন রা‌য়ের ছে‌লে সবুজ রায় (২২), একই জেলার ইয়াকুবপু‌রের মরহুম মাহফুজ আলী শে‌খের ছে‌লে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শে‌খের ছে‌লে আবু বক্কর সি‌দ্দিক (১৮) ও রাজবাড়ী সদ‌রের ধুন‌চি এলাকার আনু মণ্ডলের ছে‌লে ফরহাদ মণ্ডল (৩৮)। এরা সবাই ইটভাটার শ্রমিক বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, ইটভাটার শ্রমিক ফরহাদ মণ্ডলের স্ত্রীর সাথে মোবাইলে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গোশত ব‌্যবসায়ী আলমের। তারই জের ধরে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্ত্রীর মাধ্যমে প্রলোভন দে‌খিয়ে আল‌মকে বালিয়াকান্দির ভীমনগর গ্রামে ডেকে আনেন ফরহাদ। রাত ৮টার দিকে ফরহাদসহ চারজন আলমকে ওই গ্রামের এক‌টি প‌রিত‌্যক্ত ইটভাটায় নিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর তাকে শারীরিক নির্যাতন করে জী‌বিত অবস্থায় মা‌টিতে পুঁতে হত‌্যার চেষ্টা করেন। এ সময় আলমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং চার যুবককে ধরে গণ‌পিটুনি দেন।

হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার ক‌রে ফরহাদ মণ্ডল বলেন, ‘ওর বাসার কা‌ছে আমার বাসা ছিল। সে আমার স্ত্রীর সাথে ফো‌নে কথা ব‌লে এবং তা‌কে পছন্দ করে। এমন‌কি বি‌য়ে কর‌তে চায়। নি‌ষেধ করায় এর আগে পোলাপান নি‌য়ে মার‌ধোর ক‌রে টাকা নি‌য়েছে। অনেকেই বিষয়‌টি জা‌নেন। ওই টাকা দীর্ঘদিন ধ‌রে চাচ্ছিলাম। সেই টাকার অজুহাতে আলম আমার বৌয়ের সাথে দেখা করতে আসে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘টঙ্গী চেরাগআলীর ব্যবসায়ী আলম শেখ রাজবাড়ী সদ‌রের ইটভাটা শ্রমিক ফরহাদ মণ্ডলের কা‌ছে কিছু টাকা পা‌বে। তা নি‌তে আসার পর বা‌লিয়াকা‌ন্দির জামালপুর থেকে ফরহা‌দের স্ত্রী তা‌কে রি‌সিভ ক‌রে ভীমনগর নি‌য়ে আসে। আর এদি‌কে ফরহাদসহ ইটের ভাটায় কাজ করা বেশ কয়েকজন ভীমনগরে অবস্থান কর‌ছি‌ল। যখন ওই ব্যবসায়ী আসেন, তখন তা‌কে এক‌টি পরিত্যক্ত ইটভাটায় নি‌য়ে হাত-পা বেঁধে মা‌টি চাপা দি‌য়ে হত্যার চেষ্টা ক‌রে অভিযুক্তরা। এ সময় তার চিৎকা‌রে স্থানীয়রা এগি‌য়ে এসে চারজন‌কে আটক করে গণ‌পিটুনি দেয় এবং ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে পাঠায়। এ সময় আরো ক‌য়েকজন হামলাকারী পা‌লি‌য়ে‌ যায়।

ওসি বলেন, খবর পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে পৌঁছে জনগ‌ণের কাছ থে‌কে চারজন‌কে উদ্ধার ক‌রে পুলিশি হেফাজ‌তে নেয়ার পাশাপা‌শি পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করি। থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com