শনিবার, ১২:০৩ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

করোনায় মৃত-আক্রান্ত আরো কমেছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৩১ বার পঠিত

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৮৫ হাজার ৭৬৪ জন। মারা গেছেন ৭৭৭। এর আগে রোববার আক্রান্ত হয়েছিলেন আট লাখ ৮৬ হাজার ৯৬৬ জন। আর মারা গিয়েছিলেন এক হাজার ৩৪৬।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বেলা ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার ৬০২ জনে। মৃতের সংখ্যা ৬৪ লাখ তিন হাজার ২৪২ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার ৪১ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ২১ লাখ ৯৪ হাজার ৮৯২ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৫১ হাজার ৯৯৬ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৯ লাখ পাঁচ হাজার ৬২১ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ৭৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৫ লাখ ৯১ হাজার ৩৫৬ জন। ছয় লাখ ৭৭ হাজার ২১ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com