বৃহস্পতিবার, ১১:১৮ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

সাইফের ওপর হামলায় দোষী কারিনা: নির্মাতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত

১৫ জানুয়ারি মধ্যরাতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা করে ডাকাত দল। ছয়বার ছুরিকাঘাত করায় রক্তাক্ত হয়েছিলেন সাইফ। ঘটনার তিন দিনের মধ্যে অভিযুক্ত শরিফুল ইসলাম ধরা পড়েন। সাইফও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু ওই ঘটনার আলোচনা সমালোচনা এখনো বন্ধ হয়নি।

এবার ঘটনার জন্য সাইফ স্ত্রী কারিনা কাপুরকে দুষলেন নির্মাতা আকাশদীপ সাবির। শুধু তিনি নন, এ নির্মাতার স্ত্রী শিবাও বলেছেন একই কথা।

কারিনাকে অনেকটা কটাক্ষও করেছেন এই নির্মাতা দম্পতি। বলছেন, কোটি কোটি রুপি পারিশ্রমিক নেন কিন্তু নিজের বাড়িতে একজন নিরাপত্তারক্ষী কিংবা গাড়ির চালক রাখতে পারেননি সাইফ-কারিনা।

তবে এ প্রসঙ্গ আসার আগে চলচ্চিত্র অঙ্গনে পুরুষ ও নারী অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে কথা বলেন তারা।

তাদের দাবি, আল্লু অর্জুনের জন্যই ‘পুষ্পা ২’ সিনেমা জনপ্রিয়তা পেয়েছে। তাই রাশমিকা মান্দানার চেয়ে বেশি টাকা পারিশ্রমিক পেয়েছেন আল্লু। এরপরেই আকাশদীপ ও তার স্ত্রী কারিনাকে কটাক্ষ করেন।

নির্মাতা আকাশদীপ খোঁচা দিয়ে বলেন, নারী-পুরুষের পারিশ্রমিকের অসমতার জন্যই তো ২১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েও নিজের বাড়ির বাইরে একজন নিরাপত্তারক্ষী নিযুক্ত করতে পারেননি কারিনা। তাদের ১০০ কোটি রুপি দিলে তবেই রাতের জন্য একজন নিরাপত্তারক্ষী আর একজন গাড়ির চালক রাখতে পারবেন।

তাছাড়া হামলার ওই রাতে অটোতে চড়ে হাসপাতালে গিয়েছিলেন সাইফ আলি খান।  বিষয়টি নিয়ে হাস্যরস করেন আকাশদীপ। তিনি অনেকটা ইঙ্গিত দেন, যেন অটোর কথা বিশ্বাস করেননি।

আকাশদীপ বলেন, কারিশমার প্রথম সিনেমা ‘সাহারা’ পরিচালনা করেছিলাম; তখনই কারিনার সঙ্গে দেখা হয়েছিল। সেই সময় কারিনা একেবারেই শিশু।’

বর্ষীয়ান এ নির্মাতা বলেন, সাইফ-কারিনা বলিউডে খুব সম্মানীয় দম্পতি। কিন্তু দুটো প্রশ্নের উত্তর কিছুতেই মিলছে না। প্রথমত, ঘরের বাইরে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না? দ্বিতীয়ত, মুম্বাইয়ের বেশির ভাগ বাড়িতে কর্মীদের থাকার জায়গা কেনো থাকে না? সোশ্যাল মিডিয়াতে সাইফ-কারিনার এ বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com