বৃহস্পতিবার, ০৮:০৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

১০ পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করলো সৌদি, বিমানবন্দরে গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ বার পঠিত

সৌদি আরব ১০ জন পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করেছে। এরপর রোববার (২ ফেব্রুয়ারি) করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। খবর জিও নিউজের।

এফআইএ’র একজন মুখপাত্র বলেছেন, ওমরাহ ভিসায় সৌদি আরবে যাওয়ার পর গ্রেপ্তারকৃতরা ভিক্ষা করছিলেন। তারা রাজানপুর, কাশমুর, নাউশাহরো, ফেরোজ, লাহোর, পেশাওয়ার, মোহমান্দ এবং লারকানার বাসিন্দা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা। সেইসঙ্গে বিদেশে কেউ যেন বিভিন্ন ভিসায় ভিক্ষা করতে যেতে না পারে তা ঠেকাতে পাকিস্তানের সব বিমানবন্দরে কড়া যাচাইবাছাই নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকির বৈঠকের পর পাকিস্তান সরকার এক্সিট কন্ট্রোল লিস্টে চার হাজার ৩০০ ভিক্ষুকের নাম তালিকাভুক্ত করে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় দেশগুলো থেকে শত শত পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। তাদের কাছে বৈধ নথি না থাকাসহ ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com