রবিবার, ১২:৩৭ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

পশ্চিম তীরে ২০টি ভবন গুঁড়িয়ে দিলো ইসরায়েলি বাহিনী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ বার পঠিত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বহু ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে ৭৩ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, রোববার জেনিনে ২৩টি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসব ভবনে সন্ত্রাসী স্থাপনা তৈরি ঠেকাতে ধ্বংস করা হয়।

এ ছাড়া গত মাঝ জানুয়ারি থেকে পশ্চিম তীরে ৫০ ফিলিস্তিনি যোদ্ধাকে হতা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

আল জাজিরার করেসপন্ডেন্টরা জানান, বিস্ফোরণে একটি আবাসিক ব্লকে উড়িয়ে দেওয়া হয়। ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফা জানিয়েছে, বিস্ফোরণ এতো বিকট ছিলে আশেপাশের এবং পুরো শহরজুড়ে শব্দ শোনা গেছে।

জেনিনের বাসিন্দা হেন্না আল হাজ হাসান আল জাজিরাকে বলেছেন, বিস্ফোরণের শব্দ ছিল ভয়াবহ। হাসান ও জেনিনের বাসিন্দারা জানান, তারা গত দুই সপ্তাহ ধরে যুদ্ধের মুখোমুখি।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জেনিনে ভবন ধ্বংসের নিন্দা জানিয়েছে। তারা একে নৃশংস দৃশ্য হিসেবে উল্লেখ করেছে। গত মাসের ১৯ তারিখ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পশ্চিম তীরে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com