বুধবার, ১০:১৫ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

নিরবের নায়িকা পরীমণি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পঠিত

দেশের সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। নতুন বছরের প্রথম মাসের শেষপ্রান্তে এসে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। ছবির নাম ‘গোলাপ’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। তার বিপরীতেই ছবিটিতে রূপা চরিত্রে হাজির হবেন মিষ্টি হাসির পরীমণি।

গেল মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল।

তবে ওই সময় জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।

গত ৩১ জানুয়ারি রাতে পরীমণি খবরটি নিশ্চিত করেছেন। ছবির পরিচালক সামছুল হুদাও জানান, পরীর সঙ্গে সিনেমাটি নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে সৈয়দপুরের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে।

পরীমণি বলেন, ‘একটি অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা “গোলাপ”। অনেক দিন ধরেই এ ধরনের গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছে না। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেম করবে, এমনকি ফাইটও করবে। রূপা চরিত্রটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেজন্য কাজটি করতে রাজি হয়েছি। সিনেমাটির গল্পে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি ছবিটি সুপারহিট হবে। কারণ এখন দর্শক এ ধরনের সিনেমাই দেখতে ভালোবাসেন।’

নিরব বলেন, ‘পরীমণি আমাদের ইন্ডাস্ট্রির অত্যন্ত আলোচিত এবং মেধাবী একজন অভিনেত্রী। পর্দায় তার অভিনয় ও সৌন্দর্যের অনেক প্রশংসা হয়। তার সঙ্গে কাজ করা হয়নি আমার। এবার সেটা হচ্ছে। আশা করছি জমজমাট রসায়ন দর্শককে উপহার দিতে পারব আমরা।’

পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ মুক্তি পেয়ে বেশ আলোচনায় এসেছে। এতে পরীমণিকে সুপ্তি চরিত্রে অভিনয়ে দেখা যায়। গেল ১৭ জানুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’। ছবিটিতে তিনি লাবণ্য চরিত্রে অভিনয় করে কলকাতার দর্শকের নজর কেড়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com