রবিবার, ০১:১৭ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

সুদানে কাঁচাবাজারে ভয়াবহ হামলা, নিহত ৫৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পঠিত

উত্তর আফ্রিকার দেশ সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি সবজি বাজারে ভয়াবহ হামলা ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সুদানের স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবারের এই হামলায় আহত হয়েছেন আরও ১৫৮ জন। এই হামলার জন্য সুদানে সক্রিয় প্যারামিলিটারি দল র‍্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) দায়ী করা হচ্ছে।

দেশটির কালচার অ্যান্ড গভর্মেন্টের মুখপাত্র খালিদ আল-আইসেইর এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। এই হামলার কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে বলে জানান তিনি।

এক বিবৃতিতে খালিদ বলেছেন, এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ওমদুরমানের পশ্চিমাঞ্চল থেকে এই হামলা চালানো হয়েছে। আর্টিলারি শেল দিয়ে এই হামলা হয়েছে। অঞ্চলটি আরএসএফের নিয়ন্ত্রণে আছে।

বার্তাসংস্থা এএফপিকে এক বাসিন্দা বলেছেন, বিভিন্ন রাস্তা থেকে আরএসএফ গোলাবর্ষণ শুরু করে। এ ছাড়া রকেট দিয়েও হামলা চালানো হয়েছে। গোলার কামান সবজি বাজারের ভেতরে এসে পড়েছে। এ কারণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com