শনিবার, ০১:২৫ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

চবিতে ছাত্রী হেনস্তা : গ্রেফতারদের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৭২ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার পাঁচ আসামির সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র মো: আজিম, নৃ-বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র নুরুল আবছার বাবু। হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো: নুর হোসেন শাওন ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো: মাসুদ রানা এবং সাইফুল ইসলাম।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, যৌন হয়রানির মামলায় গ্রেফতার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড চেয়েছে।

ওসি বলেন, আদালতের নির্দেশ পেলে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব।

গত ১৭ জুলাই রাত ১০টার দিকে এক ছাত্রী তার বন্ধুর সাথে ক্যাম্পাসের প্রীতিলতা হল থেকে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার সময় পাঁচ যুবক তাকে শারীরিকভাবে হেনস্তা করে। ঘটনাটি ভিডিওতে ধারণ করে এবং তা ভাইরাল করার হুমকি দেয়। পরে দুই শিক্ষার্থীর মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।

ওই ছাত্রী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেয়ার পর তদন্তে জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এছাড়া পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com