রবিবার, ০১:১৬ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৯৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের মাঝে সংঘর্ষ হওয়ার কারণে রোনাল্ড রিগান ন্যাশনাল বিমানবন্দরে সমস্ত ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বুধবার বলেছে, পিএসএ এয়ারলাইন্স বোম্বারডিয়ার সিআরজে৭০০ জেটের সঙ্গে সিকোরস্কাই এইচ-৬০ হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। ইতোমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে, সংঘর্ষের কারণে পটোম্যাক নদীতে একটি বিমান পড়েছে। ঘটনাস্থলে ফায়ারবোট পৌঁছেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, পটোম্যাক নদীর উপরে মাঝ আকাশে বিমান-হেলিকপ্টারের সংঘর্ষ।

তবে এতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে, বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ‘পেন্টাগন সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com