বৃহস্পতিবার, ১০:২৮ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ভারতে ধর্মীয় সমাবেশে মঞ্চ ধসে ৫ জন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পঠিত

ভারতের একটি ধর্মীয় সমাবেশ চলাকালে কাঠের মঞ্চ ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ৪০ জন। আজ মঙ্গলবার ভারতের লখনউয়ে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

জেলা ম্যাজিস্ট্রেট অস্মিতা লাল বলেন, জৈন দেবতা আদিনাথের মুক্তি উপলক্ষে প্রতি বছর উৎসবের সময় এই কাঠের মঞ্চটি তৈরি করা হয়। মঞ্চটি ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং চল্লিশজন আহত হয়েছেন।

দুর্বল ভিড় ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ত্রুটির কারণে ভারতের প্রধান ধর্মীয় উৎসবগুলোতে মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে ২০১৬ সালে দক্ষিণ কেরালা রাজ্যের একটি মন্দিরে হিন্দু নববর্ষ উপলক্ষে নিষিদ্ধ আতশবাজি প্রদর্শনের সময় এক ভয়াবহ বিস্ফোরণে আরও ১১২ জন মারা যান।

জৈন ধর্ম একটি প্রাচীন ভারতীয় ধর্ম। ভারতের ১২৫ কোটি মানুষের এক শতাংশেরও কম লোক এই ধর্ম অনুসরণ করে। এই ধর্মে অহিংসা, কঠোর নিরামিষভোজী এবং ছোট-বড় সকল প্রাণীর প্রতি ভালোবাসা প্রচার করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com