মঙ্গলবার, ১০:৩৮ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২ সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

ঢাকার লাল টুকটুকে শাড়িতে রোমানিয়ান ওটিলিয়া

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৩০ বার পঠিত

রোমানিয়ান গায়িকা ওটিলিয়া ব্রুমার ‘বিলিয়নেরা’ গান বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়। ইন্টারনেট দুনিয়ায় ঝড় তোলা এই গায়িকা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। গতকাল শনিবার (২৩ জুলাই) একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেখানে নেচে-গেয়ে হাজারো দর্শককে মাতিয়েছেন। ওই অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

এদিন রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ১ নম্বর হলে বসেছিল ‘ওটিলিয়া লাইভ ইন ঢাকা নোকিয়া জি২১’ শিরোনামের একটি কনসার্ট। যেখানে নিজের জনপ্রিয় সব গান গেয়ে প্রায় ঘণ্টা খানেক সময় উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন ‘বিলিয়নেরা’ খ্যাত এই সংগীতশিল্পী।

তবে ওটিলিয়া বড় চমকটা দিলেন রোববার। এদিন দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন গায়িকা। সেখানে তাকে দেখা গেল, টুকটুকে লাল শাড়িতে। ছবির ক্যাপশনে ওটিলিয়া লিখেছেন, ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক।’

৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। শুধু ইউটিউবেই গানটির ভিউ ছাড়িয়ে গেছে ৫৫ কোটির বেশি। এটাই ওটিলিয়ার প্রথম বাংলাদেশ সফর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com