মঙ্গলবার, ০৩:২৪ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মিথিলা বললেন, এই তো সুযোগ!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পঠিত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশ ও ভারতে কাজ করে যাচ্ছেন সমানতালে। এর পাশাপাশি চাকরির সুবাদে ছুটে বেড়াচ্ছেন দেশ-বিদেশে। এবার এই অভিনেত্রী দায়িত্ব নিয়েছেন সেরা অভিনয় শিল্পীদের খোঁজার। নাম লিখিয়েছেন রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’র বিচারক হিসেবে। আর সে কারণেই নিজ ফেসবুকে লিখেছেন, স্টার হওয়ার এই তো সুযোগ!

জানা গেছে, প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন মিথিলা। ‘দেখাও অভিনয়ের ট্যালেন্ট! হয়ে যাও বড়পর্দার সুপারস্টার!’- এমন স্লোগান নিয়ে যাত্রা শুরু হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’।

গতকাল সোমবার দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে শুরু হয়েছে রিয়েলিটি শোর অডিশন পর্ব, যেখানে প্রতিযোগীরা তাদের অভিনয়ের দক্ষতা প্রদর্শন করছেন। প্রথম পর্যায়ের ওই অডিশনে সম্মানিত জুরি ছিলেন সমু চৌধুরী, নাজনীন নাহার চুমকি, গৌতম কৈরি, রোজী সিদ্দিকী, শাহেদ আলি সুজন, অনিমেষ আইচ ও আজিজুল হাকিম। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অডিশন।

শো’র সেরা প্রতিযোগীরা আগামী দুই বছর দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও সিনেমায় কাজের সুযোগ পাবেন। এছাড়া তারা কাজী মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নানা ধরনের কাজে অংশ নেবেন।

‘দীপ্ত স্টার হান্ট’র অসংখ্য প্রতিভাবানের মাঝ থেকে প্রকৃত মেধাবী ও যোগ্যদের খুঁজে আনার দায়িত্ব পালন করবেন অভিনয়শিল্পী তারিক আনাম খান, পরিচালক শিহাব শাহীন ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com