রবিবার, ০৮:৩৪ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

রাজশাহীতে বিপাকে ৫ শতাধিক রেলযাত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। এতে বিপাকে পড়েছেন ৫ শতাধিক যাত্রী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর থেকে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। লোকাল, আন্তঃনগর, মেইলসহ সব ধরনের ট্রেন বন্ধ। ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।

রাজশাহী রেলওয়ে স্টেশনের তথ্যমতে, প্রতিদিন ১৮ জোড়া ট্রেন ছেড়ে যায়। তবে মঙ্গলবার সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

এদিকে রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা বলেন, রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানতো তাদের এই কর্মসূচির কথা তাহলে টিকিট ছাড়লো কেন। ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্ব নির্দেশনা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। দাবি আদায়ের যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক এমন প্রশ্ন করেন যাত্রীরা। এ সময় রেলওয়ে স্টেশনে যাত্রীরা বেশ মারমুখী আচরণও করে।

রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের যাত্রী আমিনুল ইসলাম বলেন, শীতের মধ্যে সকাল সকাল অনেক কষ্ট করে স্টেশনে এসে দেখি ট্রেন চলছে না। জরুরী কাজে ঢাকা যেতে হবে তাই টিকিট কেটেছিলাম। আজ রাতেই টিকিট কেটেছি। তারা যদি এই কর্মসূচি জানতোই তাহলে কেন টিকিট বন্ধ করল না। রাতে টিকিট দেখে আমরা ভাবছি ট্রেন চলবে তাই টিকিটটা নিয়ে এখানে এসেছিলাম এখন তো ভোগান্তিতে পড়ে গেলাম।

স্টেশনে দাঁড়িয়ে আছেন নুরানী বেগম। তিনি বলেন, দাবি-আন্দোলন থাকবে। সব কিছুরই একটা নিয়ম আছে। তবে তাদের দাবির জন্য যাত্রীদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক। এটা মোটেও ঠিক নয়।

এদিকে সকাল থেকেই রাজশাহী রেলস্টেশনে যাত্রী নিরাপত্তাসহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে।

রাজশাহী রেল স্টেশন কর্তৃপক্ষ মাইকে ঘোষণা করছেন, যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন। কোন প্রকার টাকা কাটা হবে না বলেও উল্লেখ করেন রেল কর্মকর্তারা।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, সকাল থেকে সকল ট্রেন বন্ধ আছে। রানিং স্টাফদের দাবি দেওয়া পূরণ হলে বা আন্দোলন প্রত্যাহার হলে ট্রেন চলাচল আবার শুরু হবে। তবে আপাতত বন্ধ থাকবে। যাত্রীদের যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনের টাকা রিটার্ন পাবেন। এছাড়াও যারা কাউন্টারের টিকিট কেটেছেন তারা কাউন্টারে সমমূল্য টাকা ফেরত পাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com