রবিবার, ০১:০৩ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান জুলাই শেষ হবে সেদিনই, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে: জামায়াত আমির

‘করোনার চতুর্থ ঢেউয়ে মারা যাওয়া ৭০ শতাংশই টিকা নেননি’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২২১ বার পঠিত

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, করোনা মহামারীর চলমান চতুর্থ ঢেউয়ে মারা যাওয়াদের ৭০ শতাংশই টিকা নেননি।

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে রোববার রাজধানীর হোটেল অরনেটে লিভার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যের ডিজি বলেন, ‘করোনা মহামারী দেখা দেয়ার পর অনেক গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে। নিশ্চয়ই এটাতে উপকার আছে। সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে। এবারে যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না।’

তিনি বলেন, কিছুদিন আগে আমরা দেখেছি সংক্রমণ একেবারেই নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু এরপর হঠাৎ আবার সংক্রমণ বেড়ে গেছে। আমার মনে হয়, এই সময়টা কেউ বাকি নেই যিনি সর্দি-জ্বরে আক্রান্ত হয়নি। তাদের মধ্যে সবাই হয়ত পরীক্ষাও করেনি, কিন্তু যারাই পরীক্ষা করিয়েছেন তাদেরই করোনা পজিটিভ এসেছে।

অনেকে মডার্না টিকার দ্বিতীয় ডোজ পাননি, কবে নাগাদ পাবে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবে টিকা অবশ্যই পাবে। ব্যবস্থা করে দেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com