রবিবার, ০২:০০ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

নাইজেরিয়ার জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৮

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৯১ বার পঠিত

নাইজেরিয়ার জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে রবিবার (২৬ জানুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শনিবার নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশে এই ঘটনা ঘটে। মূলত জ্বালানিবাহী এই ট্যাংকার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িগুলোকে ধাক্কা দিলে বিস্ফোরণ হয়। ভয়াবহ এই বিস্ফোরণের পর আগুনে পুড়ে নিহত ১৮ জন এতটাই দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। তবে, আহত অবস্থায় ১০ জন এবং অক্ষত তিনজনকে উদ্ধার করা হয়েছে।

মাত্র এক সপ্তাহ আগে দেশটিতে একই ধরনের আরেকটি ঘটনায় প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছিলেন।

ফেডারেল রোড সেফটি কর্পসের মুখপাত্র ওলুসেগুন ওগুংবেমাইড এক বিবৃতিতে বলেছেন, রাস্তায় চলার একপর্যায়ে ট্যাংকারটির ব্রেক ফেল হয়ে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্যাংকারটি এক্সপ্রেসওয়েতে সামনে থাকা বেশ কিছু যানবাহনের মধ্যে বিধ্বস্ত হয়।

তিনি বলেন, এই ঘটনায় আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে যারা সুস্থ রয়েছেন।

ওগুংবেমাইড বলেছেন, ‘দুর্ভাগ্যবশত বিস্ফোরণের পর আগুনে পুড়ে নিহত ১৮জন এত বেশি দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। ’

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com