রবিবার, ০২:০০ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ট্রাম্পের হুঙ্কারে পিছু হটলেন গুস্তাভো পেট্রো

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পঠিত

বিতাড়িত অভিবাসীদের বহনকারী মার্কিন দুইটি সামরিক বিমানকে কলম্বিয়ার প্রেসিডেন্ট বোগোটায় অবতরণ করতে না দেওয়ায় দেশটির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞা দেবেন বলে হুঁশিয়ার দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্রের ওপরও পাল্টা শুল্ক আরোপের হুঙ্কার দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তবে গুস্তাভোর এই হুঁশিয়ারি বেশিক্ষণ টিকলো না।

হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কলম্বিয়ার ওপর আর কোনো শুল্ক আরোপের পথে যাচ্ছে না। কারণ কোনো ধরনের বিধিনিষেধ ছাড়া বোগোটা অভিবাসী নিতে রাজি হয়েছে।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, কোনো সীমাবদ্ধতা বা বিলম্ব ছাড়াই মার্কিন সামরিক বিমানে অভিবাসী ফেরত নিতে রাজি হয়েছে কলম্বিয়া। কলম্বিয়ার সঙ্গে এমন চুক্তির প্রশংসাও করেছে হোয়াইট হাউজ।

এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছেন, ফেরত পাঠানো হবে এমন অভিবাসীদের নিয়ে দুইটি সামরিক সামরিক সান ডিয়েগো থেকে রওনা দিয়ে রোববার কলম্বিয়ায় অবতরণের কথা ছিল। কিন্তু পরে জটিলতার কারণে ফ্লাইট দুটি বাতিল করা হয়।

এর পরেই রোববার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জরুরি ও চূড়ান্ত পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। ট্রাম্প বলেন, কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে এবং দেশটির সরকারের কর্মকর্তা, তাদের সহযোগী ও সমর্থকদের ভিসা অবিলম্বে প্রত্যাহার করা হবে।

এর জবাবে পেট্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পাল্টা শুল্ক আরোপ ও কলম্বিয়ার ঐতিহ্য উদযাপনের ঘোষণা দেন। তিনি বলেছেন, আপনার পদক্ষেপে আমি ভীত নই। কারণ কলম্বিয়া সৌন্দর্যের দেশ হওয়ার পাশাপাশি বিশ্বের হৃদয়ে আছে।

তবে শেষমেশ ট্রাম্পের হুঁশিয়ারিতে পাত্তা পেলো না পেট্রোর হুঙ্কার। দেশটি কোনো ধরনের বিধিনিষেধ ছাড়া সামরিক বিমানে করে অভিবাসী নিতে রাজি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com