রবিবার, ০২:০০ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পঠিত

ধর্ম অবমাননা বা ব্লাসফেমির দায়ে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কুরআন সম্পর্কে অবমাননাকর পোস্ট দিয়েছিলেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

পাকিস্তানের ব্লাসফেমি আইনে বলা হয়েছে, কোনও ব্যক্তি ইসলাম কিংবা এর ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা করলে তার মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। তবে কর্তৃপক্ষ কখনো এ ধরনের শাস্তি কার্যকর করেনি।

রাওয়ালপিন্ডির বিচারক তারিক আইয়ুব বলেন, ‘ধর্ম, পবিত্র ব্যক্তিত্ব ও কুরআন অবমাননার মতো অপরাধগুলো ক্ষমার অযোগ্য। এসব অপরাধে কাউকে রেহাই দেওয়ার সুযোগ নেই।’

মৃত্যুদণ্ডের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ৪৬ লাখ পাকিস্তানি রুপির সম্মিলিত জরিমানাও করেছেন এই বিচারক।এ ছাড়া যদি উচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বাতিল করেন, তবে প্রত্যেক আসামিকে কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায় দিয়েছেন তিনি।

আসামিদের আইনজীবী মঞ্জুর রহমানি এই রায়ের সমালোচনা করে বলেন, ‘এ ধরনের মামলায় যে সন্দেহ ও অনিশ্চয়তা তৈরি হয়, তা আদালত উপেক্ষা করেছেন। সম্ভবত আসামির মুক্তির ক্ষেত্রে ধর্মীয় প্রতিক্রিয়া ও বিচারকের বিরুদ্ধে জনগণের সহিংসতার ভয়ের কারণে।’

১৯৮০ সাল থেকে পাকিস্তানে ব্লাসফেমি আইন চালু রয়েছে। তখন থেকেই পাকিস্তানের মানুষেরা ইসলাম অবমাননা, ধর্মগ্রন্থের অবমাননা বা মসজিদের দেয়ালে আপত্তিকর মন্তব্য লেখার অভিযোগে অভিযুক্ত হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com