রবিবার, ০২:০০ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

দাবানলে পোড়া লস অ্যাঞ্জেলসে বৃষ্টির পূর্বাভাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৯২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে। সেখানে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে হাজারো ঘরবাড়ি, গাড়ি ও অন্যান্য অবকাঠামো। এখনো নিয়ন্ত্রণে আসেনি এই প্রাকৃতিক দুর্যোগ। অবশেষে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত বৃষ্টি ও কিছু কিছু জায়গায় তুষারপাত হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টির পূর্বাভাস সেখানকার মানুষকে স্বস্তি এনে দেবে। তবে বৃষ্টির কারণে নতুন দুর্ভোগও সৃষ্টি হতে পারে। মূলত লস অ্যাঞ্জেলসের কিছু জায়গায় গত আট মাসে একবারও বৃষ্টি হয়নি। এতে করে আবহাওয়া বেশ শুষ্ক হয়ে পড়েছিল।

মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগের লস অ্যাঞ্জেলস অফিসের আবহাওয়াবিদ অ্যারিয়েল কোহেন সিএনএনকে বলেছেন, বৃষ্টি না হওয়ায় লস অ্যাঞ্জেলসের মাটি সিমেন্টের মতো হয়ে গেছে। ফলে বৃষ্টি হলে সেগুলো তাৎক্ষণিকভাবে গড়িয়ে যাবে। তবে যদি বৃষ্টি ধীরে হয় এবং পুড়ে যাওয়া অঞ্চলগুলো পানি শোষণ করে নিতে পারে তাহলে বৃষ্টি উপকারী হবে।

কিন্তু যদি হঠাৎ করে ব্যাপক বৃষ্টিপাত হয়, এতে পাহাড়ি অঞ্চলের মাটি আলগা হয়ে সেটি ভূমিধস ঘটিয়ে নিচের বসতির ক্ষতি করতে পারে। এ ছাড়া আগুনে পোড়া ধ্বংসস্তূপও বৃষ্টির পানিতে গড়িয়ে যেতে পারে। এমনটি হলে বিষয়টি ভালো হবে না বলে সতর্ক করে দিয়েছেন এই আবহাওয়াবিদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com