রবিবার, ০১:১০ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান জুলাই শেষ হবে সেদিনই, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে: জামায়াত আমির

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, স্বামী-স্ত্রী-শ্যালিকা নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৪৪ বার পঠিত

কুমিল্লার চান্দিনায়  নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাহারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনী সদর উপজেলার বনানী পাড়া এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও শ্যালিকা সালমা আক্তার নাজমা (৪৫)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, সাহারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটিও উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, নিহত গিয়াস উদ্দিন গাড়িটি চালিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি ফেনীতে যাচ্ছিলেন। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ও শ্যালিকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com