রবিবার, ১০:৪৩ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

গর্বিত হলেও অতি উৎসাহী নন সোহান, অপেক্ষা সেরাটা দেয়ার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩৪৭ বার পঠিত

জিম্বাবুয়ে সফরে বিশ ওভারের ফরম্যাটের নতুন অধিনায়ক হয়েছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত নেতৃত্ব দিয়ে আসা সোহানের কাঁধে এবার বাংলাদেশ দলের দায়িত্ব।

অধিনায়কত্ব পেয়ে রোববার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন সোহান। সেখানে তিনি জানালেন, জাতীয় দলের নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত নন, বরং দলের এবং নিজের সেরাটা দেয়ার অপেক্ষায় সোহান।

অধিনায়কত্ব নিয়ে সোহান বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই গর্বের ব্যাপার। বাট আমার কাছে মনে হয়, সামনে যে চ্যালেঞ্জটা আছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। তো আসলে, অতি উৎসাহী হবার কোনো সুযোগ নেই। আমার কাছে মনে হয় যে, দল এবং নিজের সেরাটা দেয়াই মূল লক্ষ্য।’

সোহান আরো বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে আমি যখন অধিনায়কত্ব করেছি, সবসময় একটা চিন্তাই থাকে- দল হিসেবে যেন খেলতে পারি। জিম্বাবুয়েতেও যেন দল হিসেবে খেলতে পারি। দলের পরিবেশও আমার কাছে গুরুত্বপূর্ণ। সবাই তো পারফর্ম করবে না। দলের সদস্যরা যেন একজনের সাফল্য অন্যরা উপভোগ করি। এই সংস্কৃতি এবং দল হিসেবে খেলা গুরুত্বপূর্ণ।’

এর আগে সোহানকে অধিনায়কত্ব এনে দেয়া খালেদ মাহমুদ সুজনও বলছেন, ‘অধিনায়ক সোহান মানেই নতুন দিনের সূচনা নয়, বরং যাচাই-বাছাইয়ের অংশ হিসেবেই সোহানের অধিনায়কত্ব পাওয়া।’ আশারাখি এই যাচাই-বাছাই আমাদের জন্য শুভ কিছু নিয়ে আসবে। অজি অধিনায়ক টিম পেইন যেমনটা নিয়ে এসেছিলেন অস্ট্রেলিয়ার জন্য। সুতরাং, আশা রাখি, বিশ্বাস করি…

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com