বুধবার, ১০:১৭ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বিয়েতে বিশ্বাসী নন টাবু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পঠিত

বলিউড অভিনেত্রী টাবুর নিজের বক্তব্য যে এভাবে ব্যুমেরাং হয়ে ফিরবে, সেটি বোধহয় ঘুণাক্ষরেও বুঝতেই পারেননি। তার বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই টনক নড়েছে অভিনেত্রীর। তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তা সংবাদমাধ্যমে বিকৃত করে প্রচার করা হয়েছে। এর জেরে ভুগতে হচ্ছে টাবুকে। শুধু তাই নয়, এ ধরনের খবর পরিবেশনের বিরোধিতা করে সংবাদমাধ্যমকে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন অভিনেত্রী।

এর আগে ২০২৪ সালে টাবু ‘ক্রিউ’ ছবিতে অভিনয় করেছিলেন। সেই সিনেমার প্রচারের সময় তাকে প্রশ্ন করা হয়েছিল— টাবু বিয়েতে বিশ্বাসী কিনা? জবাবে অভিনেত্রী বলেছিলেন—বিয়েতে বিশ্বাসী নই, পুরুষ কেবল শয্যাসঙ্গীর প্রয়োজনেই…!

সম্প্রতি বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ ছবিতে যোগ দিয়েছেন অভিনেত্রী টাবু। এ ছবিতে টালিউডের যিশু সেনগুপ্তকেও দেখা যাবে। অভিনেত্রী নিজেই সেই খুশির খবর শুনিয়েছিলেন। তখনই প্রকাশ্যে আসে তার এই বক্তব্য।

টাবুর এই বক্তব্য আবারও ভাইরাল হয়। সে কারণে সামাজিক মাধ্যমে নাস্তানাবুদ হচ্ছেন অভিনেত্রী। নেটিজেনদের নানারকম মন্তব্যে টাবু বলেন, পুরোটাই সংবাদমাধ্যমের কারসাজি। তিনি আগে কখনো এ রকম কোনো কথা বলেননি। তার ভাবমূর্তিতে কালি ছেটাতে কিছু গণমাধ্যম উঠেপড়ে লেগেছে। যেখানে রমরমিয়ে এ ধরনের কুৎসিত খবর প্রচার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com