শনিবার, ১২:৫৩ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কার্যালয় পুনরায় খুলছে সোমবার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২১৯ বার পঠিত

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কার্যালয় সোমবার পুনরায় খুলে দেয়া হচ্ছে। এর আগে সামরিক অভিযান চালিয়ে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হটিয়ে দেয়া হয়। তারা প্রেসিডেন্ট কার্যালয় ঘেরাও করে রেখেছিল।

রোববার এক পুলিশ কর্মকর্তা জানান, সোমবার থেকে অফিস আবার খোলার জন্য প্রস্তুত।

তিনি বলেন, গত ৯ মে থেকে অবরুদ্ধ থাকা অফিস ভবন এখন মুক্ত।

শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কটের কারণে বিক্ষোভকারীরা রাস্তায় নামে। তারা চলতি মাসের প্রথমদিকে প্রেসিডেন্ট কার্যালয় দখলে নেয়। সৈন্যরা সে সময়ের প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসেকে উদ্ধার করে। তিনি সিঙ্গাপুর পালিয়ে যান এবং পদত্যাগ করেন।

রনিল বিক্রমাসিংহে বুধবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরই বিক্ষোভকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি দেন। শুক্রবার মধ্যরাতে তার নির্দেশের পর পরই সশস্ত্র সৈন্যরা প্রেসিডেন্ট কার্যালয় থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। আন্তর্জাতিক অঙ্গনে এ অভিযান ব্যাপকভাবে সমালোচিত হয়।

সেনা অভিযানকালে অন্তত ৪৮ জন আহত এবং নয়জনকে আটক করা হয়।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com