বৃহস্পতিবার, ১১:৪৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

এবার কোস্টগার্ড প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রথম নারী কোস্টগার্ডপ্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে অপসারণ করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার (২১ জানুয়ারি) হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত সেক্রেটারি বেঞ্জামিন হাফম্যান কোস্ট গার্ডের ওয়েবসাইটে এক পোস্টে কোস্টগার্ডপ্রধানের অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নেতৃত্বের ঘাটতি, কার্যসম্পাদনে ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের কৌশলগত অগ্রগতি সাধনে অক্ষমতার কারণে তাকে অপসারণ করা হয়েছে।

হোমল্যান্ড ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, মূলত বাহিনীর মধ্যে ‘বৈচিত্র্য ,সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই কর্মসূচি)’-এর কারণেই ফাগানকে অপসারণ করা হয়েছে। ফাগান বা কোস্টগার্ডের কোনো কর্মকর্তা এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই বলেছিলেন যে, বাইডেনের নেওয়া ডিইআই কর্মসূচি তিনি বন্ধ করে দিবেন। এই কর্মসূচিটি য্ক্তুরাষ্ট্রের আর্মড ফোর্সে সমগ্র যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব আনয়নে বৈচিত্র্যকে ফোকাস করার জন্য নেওয়া হয়েছিল।

ডেমোক্রেটিক পার্টির কনগ্রেসম্যান রিক লারসেন ফোগানের অপসারণের নিন্দা জানিয়েছেন এবং এটাকে বিপজ্জনক ও কোস্টগার্ডের চলতি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে বলে উল্লেখ করেছেন।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com