রবিবার, ১১:১৬ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সিলেট সরকারি মহিলা কলেজের মেধাভিত্তিক তালিকায় ২৯৬তম স্থান অর্জন করেছেন তাহরিন রানিছা রউফ নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান-গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন কুখ্যাত খুনী এরশাদ শিকদার’র সহযোগী জয়নাল গ্রেফতার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার

ছাত্রদের ওপর প্রকাশ্যে গুলি করা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পঠিত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানো ও ১৪টি হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে (৪৬) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম সুজনকে গ্রেফতার করে।

রাতে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আশিক ইকবাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, সুজনকে রাত ১০টার দিকে সাভার মডেল থানার একটি টিম রাজধানীর মিন্টুরোডের ডিবি কার্যালয় থেকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্র-জনতা হত্যার ১৪টি মামলা রয়েছে। এছাড়াও আরও দুইটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর সাভারের রাজপথে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সাইদুর রহমান সুজনের হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com