রবিবার, ০৪:৩৯ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আরো নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১২১ বার পঠিত

সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের সুবিধার্থে নিত্যনতুন আকর্ষণীয় সব ফিচার নিয়ে আসে হোয়াটস‌অ্যাপ। সেই ধারা বজায় রাখতেই এবার একগুচ্ছ নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

এবার কী কী ফিচারের সাজবে হোয়াটসঅ্যাপ? চলুন জেনে নিই—
ক্যামেরা এফেক্ট: গত বছর ভিডিও কলের ক্ষেত্রে আনা হয়েছিল নতুন সব ক্যামেরা এফেক্ট। এবার ছবি ও ভিডিও শেয়ার করার সময়ও ইউজাররা ব্যবহার করতে পারবেন তিরিশটি ব্যাকগ্রাউন্ড, ফিল্টার ও এফেক্ট।

সেলফি স্টিকার: এই নতুন ফিচারে সরাসরি সেলফি তুলে সেটা দিয়ে স্টিকার বানিয়ে ফেলতে পারবেন। স্টিকার মেনুর মধ্যে এবার থেকে ‘ক্রিয়েট’ বলে অপশন থাকবে। সেখানে ক্লিক করলে নির্দিষ্ট ছবি বেছে নেওয়া যাবে অথবা সরাসরি ছবি তুলেও নিতে পারবেন ইউজাররা। এবার সেই সিলেক্টেড ছবিটিকে স্টিকার হিসেবে বানিয়ে নেওয়া যাবে এডিট করে। আপাতত অ্যান্ড্রয়েডে এটি পাওয়া গেলেও শিগগির আইওএসেও পাওয়া যাবে।

স্টিকার প্যাক শেয়ার পাঠানোর সুযোগ: এবার ইউজাররা একটা গোটা স্টিকার প্যাক সরাসরি অন্য কোনো কন্টাক্টকে পাঠিয়ে দিতে পারবে চ্যাটের মাধ্যমে।

দ্রুত রিঅ্যাকশন: চ্যাটে কোনো মেসেজে ডবল ট্যাপ করলেই রিঅ্যাকশন দেওয়া যাবে। অর্থাৎ ট্যাপ করে সেটিকে ধরে রাখার দরকার পড়বে না। কোনো পূর্ব নির্ধারিত ইমোজির সেট নয়, দৃশ্যমান হবে ওই ইউজারের সবচেয়ে বেশি ব্যবহৃত ইমোজিগুলোই। তবে এছাড়াও অন্য ইমোজি সিলেক্ট করার সুযোগও থাকবে। সেজন্য প্লাস সিম্বলে ক্লিক করলেই হয়ে যাবে।

এদিকে হোয়াটসঅ্যাপ এনেছে আরও এক ফিচার। যার নাম ‘লিস্টস’। যার লক্ষ্যই হলো গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা। গেল বছরের শুরুর দিকে এটি আনা হয়েছিল। এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপ আরও একধাপ এগিয়ে গেল। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘অফিস’ এমনকি ‘প্রতিবেশী’ ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com