বৃহস্পতিবার, ১১:০০ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পঠিত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মেঘলা আকাশের কারণে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সারাদেশে মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়ার এমনই এক পূর্বাভাস দিয়েছে এই সংস্থাটি।

আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছিল। এ সময়ে রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাব পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর প্রভাব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আগামী রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এর পরের দিন অর্থাৎ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার ধারা একই রকম থাকবে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে মাঘ মাস শুরু হতে না হতেই পঞ্চগড় জেলায় শীতের প্রকোপ তীব্র হয়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ঘন কুয়াশায় গোটা এলাকা ঢেকে গেছে।

সেখানকার রাস্তাঘাটে যানবাহন ও মানুষের চলাচল অনেক কমে গেছে। এমনকি দিনের বেলাতেও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করছে। শনিবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ।

শীতের এমন পরিস্থিতিতে স্থানীয়রা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। আবহাওয়ার এই অবস্থা কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com