মঙ্গলবার, ০৮:০৫ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার স্লোগান লেখা নিষিদ্ধ প্যাড ব্যবহার, বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরখাস্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১০৪ বার পঠিত

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত নিষিদ্ধ প্যাডে একটি বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ কার্যকর করা হয়।

ওই পত্রে বলা হয়, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের স্লোগান  (শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ) সম্বলিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর নিষিদ্ধ প্যাড ব্যবহার করায় শিক্ষার্থীদের আনিত অভিযোগ ও প্রাথমিক তথ্য প্রমানাদি পর্যালচনাক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী আচরণবিধি এর বিধি ৪ লঙ্ঘিত হওয়ায় এই বিদ্যালয়ের আইনের ধারা ১১(৭) এবং বিশ্ববিদ্যালয়ের আচরণ বিধি এর  বিধি ১৩ মোতাবেক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর  অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। ভাইস চ্যান্সেলর এর অনুমোদনক্রমে এ আদেশ বুধবার অপরাহ্ন থেকে কার্যকর হয়েছে।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার স্বাক্ষরিত গত সোমবার এর পত্রটির ওপরের অংশের ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত একটি লোগো রয়েছে।

ও পত্রটিতে বলা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে বিভিন্ন কাজ সম্পাদনের জন্য ব্যয়িত অর্থ সাধারণ ও ঘটনাত্তোর বিল অথবা অগ্রিম বিলের মাধ্যমে পরিশোধ করা হয়ে থাকে। এসব বিল প্রদান এবং অগ্রিম বিল সমন্বয়ের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক ভ্যাট ও উৎসে কর প্রদান করতে হয়। ২০২৪-২৫ অর্থ বছরে ভ্যাট ও উৎস কর প্রদানের হারে কিছু পরিবর্তন হয়েছে। সাধারণ ও ঘটনাত্তোর বিল এবং অগ্রিম বিল দাখিল করার ক্ষেত্রে ২০২৪-২৫ অর্থ বছরের ৯ জানুয়ারি ২০২৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত এসআরও নম্বর-১৯ আইন/২০১৫/২৭৩-মূসক সংখ্যক প্রজ্ঞাপন অনুযায়ী ভ্যাট প্রদানপূর্বক বিল দাখিলের জন্য অনুরোধ করা হলো।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এসএম হাসান তালুকদারের ফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে কথা বলেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com