বৃহস্পতিবার, ১২:৫১ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ব্রাজিলে বস্তিতে পুলিশের ব্যাপক অভিযান, নিহত ১৮

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৯৯ বার পঠিত

ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের একটি বস্তিতে ‘অপরাধচক্রের’ বিরুদ্ধে অভিযান চালানোর সময় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভারী অস্ত্রে সজ্জিত চারশ’ পুলিশ নিয়ে চালানো হয়েছিল ওই অভিযান।

দেশটির কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে ১৬ জন সন্দেহভাজন অপরাধী। বাকি দুইজনের মধ্যে একজন পুলিশ ও অপরজন ঘটনাস্থলে থাকা ব্যক্তি। দিনব্যাপী এ অভিযান চলে। এতে হাজারো মানুষ ঘরে আটকে পড়েছিলেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, অপরাধীদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারে এ অভিযান চালানো হয়, যারা প্রতিদ্বন্দ্বী দলের ওপর হামলার পরিকল্পনা করছিল।

স্থানীয় আরেকটি সংবাদমাধ্যম জানায়, অপরাধীদের অনেকে সামরিক পুলিশের মতো পোশাক পরেছিলেন ফলে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। চারশ’ পুলিশ কর্মকর্তা ১০টি বুলেট-প্রুফ গাড়ি ও চারটি হেলিকপ্টার নিয়ে এ অভিযান পরিচালনা করেন। আহতদের স্থানীয়রা গাড়িতে করে সরিয়ে নিয়েছেন, পুলিশ তা তাকিয়ে তাকিয়ে দেখেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com