বুধবার, ০১:০১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১০৯ বার পঠিত

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে নগরকান্দা উপজেলার বাসাগাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম সাজ্জাদ খা (২৫)। তিনি ফরিদপুরের মধুখালীর ব্রাক্ষণকান্দী গ্রামের আলেফ খানের ছেলে এবং দুর্ঘটনাকবলিত বাসের কন্ডাকটর বলে জানা গেছে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে আলিফ মীম নামে একটি বাসের সাথে একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হয়। তাদের পরিচয় জানা যায়নি। আহত হয় বাসের ৩০ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফর আলী বলেন, এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের সব যাত্রী। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com