বুধবার, ০১:৫৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১২৯ বার পঠিত

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪টি চোরাই মোবাইলসহ মো. আকাশ আলী (২৩) নামে সংঘবদ্ধ চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সোয়া ১১টায় পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ই-ব্লকের লালমাটিয়া শেখ কামাল উচ্চ বিদ্যালয় মার্কেটের শান্ত মোবাইল দোকানের সামনে কয়েকজন ব্যক্তি চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পল্লবী থানার কুইক রেসপন্স টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আকাশকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাকিরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আকাশের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০টি স্মার্টফোন ও ১৪টি বাটন ফোন উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার আকাশ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আকাশ ও পালিয়ে যাওয়া তার সহযোগীরা সংঘবদ্ধ মোবাইল ফোন চোরচক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন স্থান থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে পল্লবী এলাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com