রবিবার, ০১:৪৬ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান জুলাই শেষ হবে সেদিনই, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে: জামায়াত আমির

শ্রীলঙ্কায় আন্দোলনকারীদের বিরুদ্ধে সামরিক অভিযান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২০৬ বার পঠিত

শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে আজ শুক্রবার ভোর থেকে অভিযান শুরু করেছে সামরিক বাহিনী। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট সচিবালয় থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়ার কয়েক মিনিটের মধ্যে এই অভিযান শুরু হয়।

শত শত সৈন্য স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় গল ফেস ঘিরে ফেলে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে শুরু করে।

পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের তাঁবু ও অন্যান্য সরঞ্জাম খুলে ফেলে।

গল ফেস এলাকায় নতুন করে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য অভিযানের আগেই সামরিক বাহিনী আশপাশের পথগুলো বন্ধ করে দেয়।
গল ফেস এলাকায় এবং ওই এলাকার আশপাশে স্থাপিত ব্যারিকেডগুলোর কাছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আক্রমণ ও গ্রেফতার করা হয়।

এই অভিযান শুরুর আগেই বিক্ষোভকারীরা ঘোষণা করেছিল যে তারা স্থানটি খালি করে দিচ্ছে। ৯ জুলাই থেকে তারা জায়গাটি দখল করে রেখেছিল।

বিক্ষোভকারীরা বলছিল, তারা শুক্রবার বিকেলের মধ্যে জায়গাটি খালি করে দেবে।
পার্লামেন্টের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নেয়ার কিছু সময় পরই প্রতিরক্ষা সদরদফতরে একটি সভা করেন। এরপরই এই অভিযান শুরু হয়।

উল্লেখ্য, এই আন্দোলন শুরু হয়েছিল গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে। তার পদত্যাগের পর বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহের পদত্যাগ দাবি করে আসছিল। তারা বলছিল যে রনিল বিক্রমাসিংহে আসলে রাজাপাকসে পরিবারের লোক। তারা তাকে মানবে না বলেও ঘোষণা করেছিল।

সূত্র : কলম্বো গ্যাজেট ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com