বুধবার, ০৯:১৩ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

পূর্ণিমার দ্বিতীয় বিয়ে, যা বললেন প্রথম স্বামী ফাহাদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২১৩ বার পঠিত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা আবারো বিয়ে করেছেন। গত ২৭ মে আশফাকুর রহমান রবিনের সাথে দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই অভিনেত্রী। পূর্ণিমার দ্বিতীয় স্বামী রবিন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

বৃহস্পতিবার রাতে বিয়ের খবর নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন অভিনেত্রী। পূর্ণিমা বলেন, বিয়ে করেছি এটা সত্যি। মাসখানেক আগে পারিবারিকভাবে বিয়েটা হয়েছে।

রবিনের সাথে পরিচয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রেই তার সাথে পরিচয়। সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। এরপর পরিবারকে জানাই। দুই পরিবার থেকে বলা হলো, বিয়েটা করে ফেললেই ভালো। পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসাতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে।

এর আগে পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে আরশিয়া উমাইজা নামে এক কন্যাসন্তান রয়েছে। তবে কবে ডিভোর্স হয়েছে, সেই তথ্য প্রকাশ করেননি। বিয়ের খবরে পূর্ণিমাকে শুভকামনা জানিয়েছেন সাবেক স্বামী ফাহাদ।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে বিয়ের খবর প্রকাশের পরই ফাহাদ ফেসবুক পোস্টের মাধ্যমে ‘শুভকামনা’ জানান।

ফেসবুকে পোস্টে পূর্ণিমার নাম উল্লেখ না করে ফাহাদ লিখেছেন, ‘দয়া করে আমাকে টেক্সট করা বা কল করা বন্ধ করুন। সবকিছু ঠিক আছে। মানুষের জীবনে অনেক কিছু ঘটে। আমার সাথে কিছু শেয়ার করার দরকার নেই। আমি জানি…তার জন্য শুভকামনা। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com