শুক্রবার, ০১:০০ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন পূজা চেরি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১২১ বার পঠিত

ব্যক্তিজীবনে প্রেমের পর অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। যদিও বিচ্ছেদের পর এখন আলাদা পথে হাঁটছেন তিনজনই। এবার শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে অভিনেত্রী পূজা চেরির। শোনা যায়, পূজার সঙ্গে প্রেম করছেন শাকিব খান। এক সিনেমায় কাজ করতে গিয়েই নাকি একে অপরের প্রেমে পড়েন তারা।

যদিও সে সময় পূজা জানিয়েছিলেন, শাকিবের সঙ্গে তার কোনো প্রেম নেই। দুজন এক সিনেমায় কাজ করেছেন বলেই তাদের নিয়ে এই গুঞ্জন ছড়িয়েছে। ফের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূজা।

সম্প্রতি বিষয়টি নিয়ে পূজা বলেন, ‘এসব প্রশ্ন শুনলে আমার খুব হাসি পায়। কারণ, সে ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র একজন নায়ক। শাকিব খানের সঙ্গে প্রেম থাকুক বা না থাকুক এটা পরের বিষয়। এটা নিয়ে যে সবাই বলে তাদের নিজেদেরও লজ্জা বোধ হওয়া উচিত। এত সিনিয়র একজন পারসনের সঙ্গে কেন এই ব্যাপারটা রটাবে।’

তিনি আরও বলেন,‘প্রত্যেকে আমরা যারা কাজ করি, সিনিয়র হোক জুনিয়র হোক, খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। শাকিব খান, সিয়াম আহমেদসহ অনেক নায়কের সঙ্গেই আমি কাজ করেছি। প্রত্যেকেই কাজের জায়গা থেকে খুব ভালো বন্ধু।’

‘কিন্তু এই ব্যাপারটা কখনোই মাথায় আসেনি যে প্রেম করব। আর শাকিব ভাইয়ার সাথে তো এটা আসবেই না। তাকে তার জায়গা থেকে অনেক সম্মানের চোখে দেখি’, বলেন পূজা।

উল্লেখ্য, সম্প্রতি রায়হান রাফীর পরিচালনায় নতুন একটি ওয়েব সিরিজে কাজ করেছেন পূজা চেরি। যেখানে তার সঙ্গে থাকবেন চিত্রনায়ক রুবেল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com