শনিবার, ০৮:৫২ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

ইতিহাস গড়ে ভারতের রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৪০ বার পঠিত

প্রত্যাশিত ছিলই। অবশেষে জয় পেলেন ভারতে ক্ষমতাসীন জোট এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। প্রতিদ্বন্দ্বী বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে তিনি বিরাট ব্যবধানে পরাজিত করলেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টা থেকে শুরু হয়েছিল ভোটগণনা। গণনা শেষের পর রাতে জানা গেল ভারতের ১৫তম রাষ্ট্রপতির নাম।

প্রতিটি রাউন্ডেই প্রতিপক্ষের থেকে অনেক এগিয়ে ছিলেন দ্রৌপদী মুর্মু। তার ধারে-কাছেও ছিলেন না যশবন্ত সিনহা।

দ্রৌপদীর জয়ে ভারত পেল দেশের ইতিহাসে প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি।

আদিবাসী আবেগে ভর করেই এবার প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির প্রস্তাবিত প্রার্থী যশবন্ত সিনহাকে সর্বসম্মতভাবে সমর্থন করেছে বিরোধী দলগুলো।

গত সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়। প্রায় ৯৯ শতাংশ ভোট পড়ে সেদিনই। দেশের ৭৭১ জন সাংসদ এবং ৪ হাজার ২৫ জন বিধায়ক ভোটপ্রক্রিয়ায় অংশ নেন। বৃহস্পতিবার, সংসদ ভবনে শুরু হয় ভোটগণনা।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com