বৃহস্পতিবার, ০৫:৩৯ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

৯০ বাংলাদেশী জেলে ও নৌকর্মীকে হস্তান্তর করেছে ভারত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পঠিত

ভারতে আটক ৯০ জন বাংলাদেশী জেলে ও নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীদের পারস্পরিক হস্তান্তর কার্যক্রম শেষ হয়েছে।

রোববার পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদফতর ও বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ডের মাধ্যমে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশী জেলে ও নৌকর্মীকে গ্রহণ করে এবং এ সময় ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।

একই সাথে দুই দেশের আটককৃত নৌযানগুলোর হস্তান্তরও সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেল ফেরত আনা হয়েছে। অপরদিকে, ভারতের ছয়টি ফিশিং বোট ফিরিয়ে দেয়া হয়েছে।

আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে, বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামের পথে রওয়ানা হয়েছে এবং আগামীকাল চট্টগ্রামে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। ফিরিয়ে আনা জেলে ও নৌকর্মীদের পরিবারের সদস্যরা চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com