মঙ্গলবার, ০৮:২৫ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২ সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

থেমে থাকা মাইক্রোকে বাসের ধাক্কা : নিহত ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৩৪ বার পঠিত

বরিশালের উজিরপুরে বা‌সের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সা‌ড়ে ১২টার দিকে ঢাকা-ব‌রিশাল মহাসড়‌কের উপজেলার নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান ও নুরুল আমিন। তারা সবাই গাজীপু‌রের কোনাবা‌ড়ি এলাকার বা‌সিন্দা।

গৌরনদী হাইওয়ে থানার সা‌র্জেন্ট মাহাবুব ইসলাম ব‌লেন, ঢাকা থে‌কে ব‌রিশা‌লগামী মাই‌ক্রোবাসটি শিকারপুর এলাকায় পৌঁছালে এর পেছনের চাকা পাংচার হয়ে যায়ে। এতে এটি মহাসড়কের মাঝেই থেমে যায়। এ সময় পটুয়াখালী থে‌কে ছেড়ে আসা ঢাকাগামী মোল্লাহ ট্রাভেলসের এক‌টি বাস মাই‌ক্রোবাসে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পরে আরও তিনজন মারা যান।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। উভয় গা‌ড়ির ১২ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বা‌সের চালক বা সহযোগী কাউকেই আটক করা যায়‌নি। ত‌বে বাস ও মাই‌ক্রোবাস দু‌টি পু‌লিশ হেফাজ‌তে র‌য়ে‌ছে বলে জানিয়েছেন মাহাবুব।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com