শুক্রবার, ০৫:৫৪ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু  গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

নতুন অধ্যায় শুরু, সবার দোয়া চাইলেন অপু বিশ্বাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৮২ বার পঠিত

ক্যারিয়ারে নতুন যাত্রা শুরু করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। অভিনেত্রীর পাশাপাশি এখন তিনি প্রযোজকও। ইতোমধ্যেই ছবি নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছেন ঢালিউড কুইন খ্যাত এই অভিনেত্রী।

বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। কেবল অপু নন, অনুদান পাওয়া অন্যদের হাতেও এদিন চেক তুলে দেয়া হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুদান গ্রহণের ছবি পোস্ট করে অপু লেখেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য। আশা করি, সব সময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাশে পাবো। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’

উল্লেখ্য, অপু বিশ্বাস প্রযোজক হিসেবে অনুদান পেয়েছেন ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমার জন্য। যেটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। সরকারের পক্ষ থেকে পাওয়া ৬৫ লাখ টাকার সাথে প্রয়োজনভেদে আরো অর্থ যোগ করতে পারবেন অপু। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সিনেমাটি নির্মাণ শেষে মুক্তি দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com